বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, বিকাল ৭:৩১ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

কুষ্টিয়ায় স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা ,৫ অপহরণকারীকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ

logoকুষ্টিয়া প্রতিনিধিঃ ওয়াহিদুজ্জামান অর্কসোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০, রাত ৮:৩৫ সময় 0535
কুষ্টিয়ায় স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা ,৫ অপহরণকারীকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ায় স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা ,৫ অপহরণকারীকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ


কুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্ক , ১৭ ফেব্রুয়ারি, ২০১০ ।। কুষ্টিয়ায় এস এস সি পরীক্ষার্থী এক ছাত্রীকে অপহরণের চেষ্টা চালিয়ে স্থানীয় জনতার হাতে আটকের পর ৫ অপহরণকারীকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করা হয়েছে। উক্ত ছাত্রী হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী।
ঘটনাটি ঘটে আজ সোমাবার (১৭ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে হরিনারায়ণপুর ইউনিয়নের পূর্ব আব্দালপুর গ্রামের মাঠে ব্রীজের নিকট ।প্রত্যক্ষদর্শীর সূত্রে জানাযায়, প্রতিদিনের মত ঐ স্কুল পরীক্ষার্থী আজও ঘটনার সময় পরীক্ষা দেওয়ার উদ্দ্যেশে বাড়ী থেকে বের হয়। এরপর ঘটনাস্থলে পৌঁছালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ৪ জন অপহরণকারী ইবি থানার বেড় বারাদী গ্রামের রেজাউল করিমের ছেলে রাকিব হাসান রকিব(২০) একই এলাকার রবিউল ইসলামের ছেলে রবিউস সানি হামজা (১৮) বিষ্ণুদিয়া গ্রামের এ কে বদিউজ্জামান লাল্টুর ছেলে সাকিব খান(২৫), ও হরিনাকুন্ডু থানার দবিলা গ্রামেত মুক্তার মুন্সীর ছেলে শাহিনুর রহমান ওরফে ভিলেন রাজু (২১)। এ ছাড়া মাইক্রোবাস চালক কুষ্টিয়ার মিরপুর উপজেলার একতারপুর গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে আসাদুল(৫০) মাইক্রোবাস থামিয়ে ওই ছাত্রীকে জোর পূর্বক একটি মাইক্রোবাস( ঢাকা মেট্টো-চ ১৫- ৩৭১৮) গাড়িতে তুলে নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা টের পেয়ে ধাওয়া করে। পরে গাড়িসহ অপহরণকারীদের ধরে ফেলে এবং গণধোলাই দেয়।
পরে সংবাদ পেয়ে হরিনারায়ণপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ আলম ঘটনাস্থলে এসে অপহরণকারীদের জনতার হাত উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে ইবি থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এলাকাবাসী জানান, অপহরণকারীদের নেতৃত্বদানকারী একজন টিউশন মাস্টার। সে তার ছাত্রদের নিয়ে এই অপহরণের চেষ্টা করে। ঘটনার পর থেকে স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে আতংক বিরাজ করছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য এলাকাবাসী ও অভিভাবক প্রশাসনের কাছে জোর দাবী করছে। তবে কেন কি উদ্দেশ্যে ওই ছাত্রীকে অপহরণ করার চেষ্টা করা হয়েছে তা নিশ্চিত ভাবে জানা যায়নি। কুষ্টিয়ার ইবি থানার ওসি তদন্ত সঞ্জয় কুমার ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত অপহরণকারীদের নিয়ে এসে কুষ্টিয়া ডিবি পুলিশ কর্তৃক জিজ্ঞাসাবাদ চলছিল।

বিষয়- অপরাধ,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর